এপ্রিলের ১২ দিনে রেকর্ড ১৭ হাজার ৫৩১ কোটি টাকা রেমিট্যান্স

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৬, ১৯:০১
অ- অ+

চলতি বছরের এপ্রিল মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা টাকার হিসাবে প্রায় ১৭ হাজার ৫৩১ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

সোমবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এ তথ্য পাওয়া গেছে।

গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১০৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। সে হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৩৮ কোটি ৫০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৪ হাজার ৬৯৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, এর আগে দেশে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে। ওই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। এরপর ২০২৫ সালের ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ। জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ডলার।

এদিকে বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনৈতিক অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব বৈদেশিক মুদ্রাবাজারে পড়তে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এতে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় বিনিময় হারেও পরিবর্তন দেখা যাচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়তে পারে। তাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্ত অবস্থানে রাখতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির প্রসঙ্গে নাফিজ সরাফাত
কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটিতে নতুন দায়িত্বে জোবায়ের ইসলাম ভূঁইয়া
অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে: শামা ওবায়েদ 
তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা