বসুন্ধরা টয়লেট্রিজের পণ্য পাওয়া যাচ্ছে মিনা বাজারের সকল আউটলেটে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৬, ১৬:০৬
অ- অ+

বসুন্ধরা টয়লেট্রিজের সকল পণ্যসামগ্রী এখন দেশের জনপ্রিয় রিটেইল চেইন মিনা বাজারের সকল আউটলেটে পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্কয়ারস্থ মিনা বাজার আউটলেটে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর ফলে দেশের ক্রেতাগণ এখন আরও সহজে বসুন্ধরা টয়লেট্রিজের মানসম্মত ও বিশ্বস্ত পণ্য মিনা বাজারের সকল আউটলেট থেকে সংগ্রহ করতে পারবেন। এতে তাদের দৈনন্দিন কেনাকাটা আরও সহজ, সাশ্রয়ী ও সুবিধাজনক হবে বলে কর্তৃপক্ষ আশাবাদী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চিফ সেলস অফিসার মো. মাসুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, ম্যানেজার (সেলস মডার্ন ট্রেড) মো. ওবায়দুর রহমান এবং ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) শোয়েব মাহমুদসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা।

মিনা বাজারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ফারিদুর রেজা এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অফার উপলক্ষে মিনা বাজারের সকল আউটলেটে থাকছে বসুন্ধরা টয়লেট্রিজের নির্দিষ্ট পণ্যের ওপর সর্বোচ্চ ২০% পর্যন্ত বিশেষ ছাড়, যা নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য।

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় মানসম্মত ও নির্ভরযোগ্য টয়লেট্রিজ পণ্য আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি আধুনিক রিটেইল সেবার মাধ্যমে ভোক্তাদের দৈনন্দিন কেনাকাটায় নতুন মাত্রার সুবিধা যুক্ত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির প্রসঙ্গে নাফিজ সরাফাত
কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটিতে নতুন দায়িত্বে জোবায়ের ইসলাম ভূঁইয়া
অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে: শামা ওবায়েদ 
তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা