বনানীতে এরনা লিমিটেডের নতুন প্রিমিয়াম টেক শোরুম উদ্বোধন

রাজধানীর বনানীতে নতুন প্রিমিয়াম টেক শোরুম উদ্বোধন করেছে এরনা লিমিটেড। গত ১৪ মে ২০২৬ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রযুক্তি খাতের বিভিন্ন ব্যক্তিত্ব, কনটেন্ট ক্রিয়েটর, গণমাধ্যম প্রতিনিধি, কর্পোরেট অতিথি এবং প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। নতুন এই শোরুমকে আধুনিক প্রযুক্তিপণ্যের সমন্বিত গন্তব্য হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এরনা লিমিটেড জানায়, নতুন শোরুমে গ্রাহকরা একই স্থানে ল্যাপটপ, গেমিং পিসি, স্মার্টফোন, মোবাইল ফোন, গ্যাজেট, কাস্টম পিসি, নেটওয়ার্কিং সল্যুশন, অফিস ইকুইপমেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য সহজে সংগ্রহ করতে পারবেন। এছাড়া Honor স্মার্টফোন এবং Sony টিভি ও হোম অ্যাপ্লায়েন্সও পাওয়া যাবে শোরুমটিতে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার চালু করা হয়েছে। প্রযুক্তিপ্রেমী ও কর্পোরেট গ্রাহকদের উন্নত সেবা দিতে আধুনিক সুবিধাসম্পন্ন এই প্রিমিয়াম শোরুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়।
(ঢাকাটাইমস/১৫ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































