কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৬, ১৪:৩১
অ- অ+

সরকার বিভিন্ন কার্ডের মাধ্যমে দেশের সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গ্রামীণ জনপদের সার্বিক রূপান্তর ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস এবং সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা হলো টেকসই পল্লী উন্নয়ন। সাধারণ মানুষের কাছে দেওয়া নির্বাচনি ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান নির্বাচিত সরকার গ্রামীণ অর্থনীতির চাকা সচল করতে কাজ করছে। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে।

পল্লী অঞ্চলের উন্নয়নে আন্তর্জাতিক সংস্থা সিরডাপের ভূমিকার প্রশংসা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রায় পাঁচ দশক ধরে এ অঞ্চলে গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে সিরডাপ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সংস্থাটির গবেষণা ও মাঠপর্যায়ের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ফ্যামিলি ও কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী গ্রামীণ অর্থনেতিক কাঠামো গড়ে তোলা হবে’
খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলিতে নিহত ৩
লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা