বিএফআরআইয়ের নতুন মহাপরিচালক ড. লতিফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬, ১৬:৩২
অ- অ+

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. লতিফুল ইসলাম। এরআগে তিনি একই প্রতিষ্ঠানে পরিচালক (প্রশাসন ও অর্থ) হিসেবে চলতি দায়িত্বে ছিলেন।

গতকাল সোমবার বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ শাখা থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই বদলি ও পদায়ন করা হয়। আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন চৌধুরী।

অফিস আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ-এর পরিচালক (প্রশাসন ও অর্থ) (চলতি দায়িত্ব) ড. মো. লতিফুল ইসলামকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি বা পদায়ন করা হলো। আদেশে আরও উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।

এদিকে প্রতিষ্ঠানটির মহাপরিচালকের (সাময়িক দায়িত্ব) পদ থেকে ড. অনুরাধা ভদ্রকে সরিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে পদাবনতি দিয়ে মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ড. অনুরাধা ভদ্র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে আদেশনামায়। তবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে তাঁর অপসারণ বা পদাবনতির কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে যোগযোগ করেও ড. অনুরাধা ভদ্রের তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচের রেফারি এলফাথ, তার অধীনে কখনও হারেননি মেসি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় ১,৩৩৬ জনের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ: প্রযুক্তিমন্ত্রী
শিক্ষামন্ত্রী নিজের মেয়েকে ‘ব্রয়লার মুরগীর মতো’ বলেছেন: ছাত্রদল সম্পাদক
পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে ভুল, শিক্ষার্থীদের সুসংবাদ দিলেন শিক্ষামন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা