ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেপ্তার, মামলা ২৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ২৯ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৭৯ জন, তেজগাঁও বিভাগে ৬১ জন, মিরপুর বিভাগে ৯৯ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৬১ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জন রয়েছেন।
অভিযানে তাদের কাছ থেকে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ১০ হাজার ১২৭ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, তিনটি চাকু, একটি কাঁচি এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/২৭ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































