বাংলাদেশে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীর হারানো স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৬, ১৭:০৬
অ- অ+

বাংলাদেশে অধ্যয়নরত এক ভারতীয় শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে ফোনটির অবস্থান শনাক্ত করে বাগেরহাট থেকে এটি উদ্ধার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

সোমবার সিআইডির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইদিন ওই শিক্ষার্থীর হাতে মোবাইল ফোনটি হস্তান্তর করেন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম।

সিআইডি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ মেডিকেল কলেজের শিক্ষার্থী আসমা গত ৮ জুলাই দুপুর আড়াইটার দিকে কলাবাগান থানার গ্রিন রোড এলাকায় একটি কাজে বের হন। পরে তিনি বুঝতে পারেন, তার ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই মডেলের স্মার্টফোনটি হারিয়ে গেছে। ফোনটিতে একটি বাংলাদেশি ও একটি ভারতীয় সিম কার্ড ব্যবহৃত হচ্ছিল।

এ ঘটনায় সহপাঠী রিজুয়ানা রহমান রিসার সহায়তায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আসমা। পরে তার শিক্ষক শারমিন বিষয়টি সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) নজরে আনেন।

অভিযোগ পাওয়ার পর সিপিসির বিশেষজ্ঞ দল প্রযুক্তিগত অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটির অবস্থান শনাক্ত করা হয়। ধারাবাহিক অনুসন্ধানের একপর্যায়ে বাগেরহাট থেকে ফোনটি উদ্ধার করা হয়।

প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সোমবার ঢাকায় সিআইডির সদর দপ্তরে সাইবার পুলিশ সেন্টারের কার্যালয়ে আসমার হাতে উদ্ধার করা স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে আসমা বাংলাদেশ পুলিশ, বিশেষ করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাস্তব প্রশিক্ষণ শেষে ৯৩ সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে পদায়ন
লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার, তিন শর্তে চলবে আদ্-দ্বীন হাসপাতাল
বিদেশে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সুগম করতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশনের সমঝোতা ​
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ কাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা