জুলাই গণঅভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৬, ১৯:৫৮
অ- অ+

অতীতের অনেক বিপ্লব ও গণঅভ্যুত্থান হটকারিতা, সহিংসতা ও আত্মঘাতী তৎপরতার কারণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, রাজনৈতিক মতবিরোধ রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়লে ‘অপশক্তি’ সেই সুযোগ নিতে পারে।

শুক্রবার বিকালে রাজধানীর নাখালপাড়ার আহরিকা হোটেল মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্থানীয় শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সাইফুল হক এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, বিশ্বের ইতিহাসে অনেক বিপ্লব ও অভ্যুত্থান অতিমাত্রায় বাড়াবাড়ি, নৈরাজ্য ও আত্মঘাতী কর্মকাণ্ডের কারণে ব্যর্থ হয়েছে। কোথাও কোথাও সেই বিপ্লবই তার নেতা ও অংশগ্রহণকারীদের গ্রাস করেছে। তাই জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এক ধাপে সবকিছু অর্জনের চিন্তা বাস্তবসম্মত নয়। একই সঙ্গে জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, বহু মানুষের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই গণঅভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি বলেন, জুলাইয়ের মালিকানা নিয়ে যে প্রতিযোগিতা চলছে, তা শহীদদের প্রতি অসম্মান। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জুলাইয়ের চেতনা বাস্তবায়নে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।

সংগঠক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আলী, শ্রমিকনেতা জাকির হোসেন তালুকদার, মকবুল হোসেন ও আজাদ হোসেন হৃদয়।

সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই সদস্য বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে নগর ব্যবস্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ ১৩
অস্ট্রেলিয়া–কানাডার ভিসার নামে প্রতারণা, ডিবির অভিযানে গ্রেপ্তার ২
পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায়: আইজিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা