বাংলামোটরে ৩০ কেজি গাঁজা, ৫১ বোতল এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৬, ১৯:৫৬
অ- অ+

রাজধানীর বাংলামোটর এলাকার নিউ ইস্কাটন রোডে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৫১ বোতল ভারতীয় তৈরি কোডিনযুক্ত এসকাফ সিরাপসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম—সুশীল মালী (৩২)। তার বাড়ি নওগাঁ জেলার সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের খোট্টাপাড়া এলাকায়।

শুক্রবার বিকালে ডিবি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম এসব তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বাংলামোটরের নিউ ইস্কাটন রোডে বিসমিল্লাহ খাবার হোটেলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম এ অভিযান চালায়। অভিযানে সুশীল মালীর কাছ থেকে ৩০ কেজি গাঁজা, কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড-সমৃদ্ধ ভারতীয় তৈরি ৫১ বোতল এসকাফ (ESkuf) সিরাপ এবং একটি সিঙ্গেল কেবিন পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

এ ঘটনায় রমনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে নগর ব্যবস্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ ১৩
অস্ট্রেলিয়া–কানাডার ভিসার নামে প্রতারণা, ডিবির অভিযানে গ্রেপ্তার ২
পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায়: আইজিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা