কাজ করতে এসেছি, বাটপারি করতে নয়: হুইপ অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আমি কাজ করতে এসেছি, বাটপারি করতে আসিনি। জনগণের টাকায় কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। যে কাজ হবে, তা টেকসই ও মানসম্মত হতে হবে।
শনিবার দুপুরে ধানকাটি ইউনিয়নে বিভিন্ন রাস্তাঘাট পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।
অপু বলেন, এমন মানসম্মত সড়ক নির্মাণ করতে হবে, যাতে আগামী ৫০ বছরেও ওই রাস্তায় বড় ধরনের সংস্কারের প্রয়োজন না পড়ে।
তিনি বলেন, উন্নয়ন কাজের ক্ষেত্রে কোনো ঠিকাদার বা সংশ্লিষ্ট ব্যক্তি অনিয়ম করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন।
হুইপ অপু আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য জনগণের দীর্ঘমেয়াদি উপকার নিশ্চিত করা। তাই প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মান বজায় রাখতে হবে।
এ সময় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসএম রাফেউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু নাইম নাবিল, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































