ইতালিতে ৪.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সতর্কতা জারি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৬, ০৮:৩০
অ- অ+

ইতালির দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক শহর নেপলস ও এর আশপাশের এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় সংঘটিত এ ভূমিকম্পে নেপলস শহরসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপলসের পশ্চিমে পোজ্জুওলির সলফাতারা এলাকার কাছে অবস্থিত বহুল আলোচিত ক্যাম্পি ফ্লেগ্রেই আগ্নেয়গিরি অঞ্চল।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলক্যানোলজির (INGV) অধীন ভিসুভিয়ান অবজারভেটরি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপন্ন হওয়ায় কম্পনটি আশপাশের এলাকায় অত্যন্ত তীব্রভাবে অনুভূত হয়েছে।

ইতালির সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেপলস ও পোজ্জুওলির ঝুঁকিপূর্ণ ভবনগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি রেললাইন ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে কিছু এলাকায় সাময়িকভাবে ট্রেন ও স্থানীয় গণপরিবহন চলাচল বন্ধ রেখে পরিদর্শন করা হয়েছে।

ভূতাত্ত্বিকদের মতে, ক্যাম্পি ফ্লেগ্রেই বিশ্বের অন্যতম সক্রিয় সুপারভলকানো অঞ্চল। দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ গ্যাসের চাপ ও ভূত্বকের পরিবর্তনের কারণে সেখানে ‘ব্র্যাডিসিজম’—অর্থাৎ মাটির ধীরে ধীরে ওঠানামার প্রক্রিয়া—চলমান রয়েছে। এ কারণে সাম্প্রতিক সময়ে এলাকাটিতে ছোট-বড় ভূমিকম্পের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ভিসুভিয়ান অবজারভেটরির গবেষকরা জানিয়েছেন, পুরো অঞ্চলটি ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে। একই সঙ্গে বাসিন্দাদের সম্ভাব্য আফটারশক বা পরবর্তী কম্পনের বিষয়ে সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/০১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, চাকরি হারালেন হাজারো শ্রমিক
আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, নিবন্ধন ও ফিটনেসে নতুন শর্ত
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা