মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৬, ২৩:০২
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ী পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের সাত সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় শুক্রবার (৩১ জুলাই) বিকেলে মোহাম্মদপুর থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে পুরান ঢাকা থেকে লালমাটিয়ার বাসায় ফেরার পথে পরিবারের সদস্যদের বহনকারী গাড়ির গতিরোধ করা হয়। এ সময় ভ্যান, মোটরসাইকেল ও একটি গাড়ি দিয়ে চারদিক থেকে ঘিরে ফেলে একদল দুর্বৃত্ত হামলা চালায়।

অভিযোগে বলা হয়, পথরোধের কারণ জানতে চাইলে আবু নাইমকে এলোপাতাড়ি মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তার দুই ভাই আব্দুল্লাহ আল নাহিদ ও নাজমুল হাসান। তাদেরও মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও একটি দামি হাতঘড়ি ছিনিয়ে নেয় এবং ভুক্তভোগীদের গাড়ি ভাঙচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ঘটায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত নাহিদ ও নাজমুল চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার তদন্তকারী কর্মকর্তা সুব্রত কুমার কুন্ড বলেন, "ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।"

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
‘প্রেশারের ওষুধটা আটা দিয়ে বানানো, কাজও হয়না ক্ষতিও হয়না’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা