চিকিৎসকদের আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৬, ২৩:৩৯
অ- অ+

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, চিকিৎসক পেশা অত্যন্ত মর্যাদাপূর্ণ। শুধু সার্টিফিকেট অর্জনই শেষ কথা নয়, রোগীদের সাথে অমায়িক ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে তাদের হৃদয়ে স্থান করে নিতে হবে।

শনিবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এমবিবিএস ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে ২১৬ জন ইন্টার্ন চিকিৎসক শপথ গ্রহণ করেন।

প্রধান অতিথি নবীন চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে বলেন, 'সৃষ্টিকর্তার নামে আজ যে শপথ নিলেন, তা যেন আপনাদের কর্মজীবনে সততা, নিষ্ঠা এবং দেশপ্রেমের প্রতিফলন ঘটায়।' অসহায় মানুষের সেবায় নিজেদের বিলিয়ে দিয়ে এই প্রতিষ্ঠানের সম্মান অক্ষুন্ন রাখার জন্য আহ্বান জানান তিনি।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করে ভূমিমন্ত্রী মিনু বলেন, এই প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীরা দেশ ও বিদেশে সুনামের সাথে কাজ করছেন। তিনি ডা. গোলাম মওলা, অধ্যাপক হারুন এবং ডা. মাহবুব হাসানের মতো বরেণ্য চিকিৎসকদের উদাহরণ দেন। তাদের দক্ষতা ও অমায়িক ব্যবহারের কারণে রাজশাহী মেডিকেল কলেজ আজ দেশজুড়ে প্রশংসিত বলে মন্তব্য করেন মন্ত্রী।

মিনু তার মায়ের চিকিৎসার অভিজ্ঞতা ও প্রখ্যাত চিকিৎসক ড. বিধান চন্দ্র রায়ের উদাহরণ টেনে বলেন, চিকিৎসকের সুন্দর ব্যবহার ও মৃদু হাসি একজন রোগীর অর্ধেক রোগ সারিয়ে তুলতে পারে।

রাজশাহীর স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধান অতিথি জানান, বর্তমান গণতান্ত্রিক সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস কাজ করছে। তিনি ঘোষণা করেন, রাজশাহীতে একটি ডেন্টাল মেডিকেল কলেজ এবং চীন সরকারের সহযোগিতায় একটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে। এছাড়া ১২ তলা বিশিষ্ট হাসপাতালের অসমাপ্ত কাজ সমাপ্ত করা এবং শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও বিএম এর সাবেক সভাপতি ডা. মো. ওয়াসিম হোসেন, জনস্বাস্থ্য রোগ বিশেষজ্ঞ ও বিএমএর সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোফাখারুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জহিরুল হক, রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সেক্রেটারি সহকারী অধ্যাপক ডা. মনোয়ার তাবিথ, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির ট্রেজারার মো. জামান মিঞা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. মনিরুজ্জামান বাবলু, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. হাসান তারিখ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের প্রধান ডা. নার্গিস জাহান ছন্দা প্রমুখ।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, শিক্ষক, নবীন চিকিৎসক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত চিকিৎসকদের আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, চিকিৎসক পেশা অত্যন্ত মর্যাদাপূর্ণ। শুধু সার্টিফিকেট অর্জনই শেষ কথা নয়, রোগীদের সাথে অমায়িক ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে তাদের হৃদয়ে স্থান করে নিতে হবে।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এমবিবিএস ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে ২১৬ জন ইন্টার্ন চিকিৎসক শপথ গ্রহণ করেন।

প্রধান অতিথি নবীন চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে বলেন, 'সৃষ্টিকর্তার নামে আজ যে শপথ নিলেন, তা যেন আপনাদের কর্মজীবনে সততা, নিষ্ঠা এবং দেশপ্রেমের প্রতিফলন ঘটায়।' অসহায় মানুষের সেবায় নিজেদের বিলিয়ে দিয়ে এই প্রতিষ্ঠানের সম্মান অক্ষুন্ন রাখার জন্য আহ্বান জানান তিনি।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করে ভূমিমন্ত্রী মিনু বলেন, এই প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীরা দেশ ও বিদেশে সুনামের সাথে কাজ করছেন। তিনি ডা. গোলাম মওলা, অধ্যাপক হারুন এবং ডা. মাহবুব হাসানের মতো বরেণ্য চিকিৎসকদের উদাহরণ দেন। তাদের দক্ষতা ও অমায়িক ব্যবহারের কারণে রাজশাহী মেডিকেল কলেজ আজ দেশজুড়ে প্রশংসিত বলে মন্তব্য করেন মন্ত্রী।

মিনু তার মায়ের চিকিৎসার অভিজ্ঞতা ও প্রখ্যাত চিকিৎসক ড. বিধান চন্দ্র রায়ের উদাহরণ টেনে বলেন, চিকিৎসকের সুন্দর ব্যবহার ও মৃদু হাসি একজন রোগীর অর্ধেক রোগ সারিয়ে তুলতে পারে।

রাজশাহীর স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধান অতিথি জানান, বর্তমান গণতান্ত্রিক সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস কাজ করছে। তিনি ঘোষণা করেন, রাজশাহীতে একটি ডেন্টাল মেডিকেল কলেজ এবং চীন সরকারের সহযোগিতায় একটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে। এছাড়া ১২ তলা বিশিষ্ট হাসপাতালের অসমাপ্ত কাজ সমাপ্ত করা এবং শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও বিএম এর সাবেক সভাপতি ডা. মো. ওয়াসিম হোসেন, জনস্বাস্থ্য রোগ বিশেষজ্ঞ ও বিএমএর সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোফাখারুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জহিরুল হক, রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সেক্রেটারি সহকারী অধ্যাপক ডা. মনোয়ার তাবিথ, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির ট্রেজারার মো. জামান মিঞা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. মনিরুজ্জামান বাবলু, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. হাসান তারিখ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের প্রধান ডা. নার্গিস জাহান ছন্দা প্রমুখ।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, শিক্ষক, নবীন চিকিৎসক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেট্রোরেলে বোমা আতঙ্কের নেপথ্যে কী? তদন্ত নিয়ে যা জানাল সিটিটিসি
কুমিল্লায় প্রবাসীকে অপহরণের অভিযোগে পাঁচ যুবক গ্রেপ্তার
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান
বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা