যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের যেসব কারণে ভিসা বাতিল হতে পারে

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশীন শিক্ষার্থীদের ভিসা কোন কোন কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
আজ শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করে দূতাবাস।
পোস্টে বলা হয়, কোনো শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নিজস্ব অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ালে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
এ ধরনের পরিস্থিতিতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারানোর ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।
দূতাবাস আরও জানায়, সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্ত মেনে চলতে হবে। একই সঙ্গে শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে নিজের বৈধ অবস্থান বজায় রাখার বিষয়েও সতর্ক থাকতে হবে।
মার্কিন দূতাবাসের এই সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসার শর্ত ও শিক্ষার্থী-সংক্রান্ত নিয়ম যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২২ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































