শাহজালালে নিষিদ্ধ গৌরী ক্রিমসহ প্রায় ৩ কোটি টাকার পণ্য জব্দ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৬, ০৯:৩০| আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৯:৩১
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা পাঁচ দিনের অভিযানে নিষিদ্ধ গৌরী ক্রিম, সিগারেট, মোবাইল ফোন, বিদেশি মদ, স্বর্ণসহ প্রায় তিন কোটি টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

শুক্রবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন শিফটে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এসব অভিযানে জব্দ করা পণ্যের শুল্ক-করসহ আনুমানিক ঘোষিত মূল্য দুই কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৬৪০ টাকা।

সিআইআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করে তল্লাশি করা হয়। তার কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াইটেনিং সিরাম ও দুটি ল্যাপটপ জব্দ করা হয়।

একই দিনে আরও দুটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট জব্দ করা হয়। এসব অভিযানে জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

এর আগে ২০ আগস্ট এ-শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা পৃথক তিনটি ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, এক হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রিম, ২৯ দশমিক ৪ কেজি নান প্রো নিউট্রিশন মিল্ক পাউডার এবং ১১৬ পিস ক্রিমজাতীয় ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।

একই দিন বি-শিফটের পৃথক অভিযানে আরও তিনটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮ পিস ভ্যাপ, ১০টি রেডমি নোট ১৫ মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরী ক্রিম ও চার লিটার বিদেশি মদসহ সাবান এবং অন্যান্য পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মোট মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।

১৮ আগস্ট কলম্বো-ঢাকা রুটের শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন মডেলের আইফোন ও রেডমি ফোন, আইফোনের যন্ত্রাংশ এবং দুই হাজার ৪৮২ পিস বিদেশি ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।

এর আগে ১৭ আগস্ট দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করে সিআইআইডির বি-শিফট। পরে স্বর্ণকারের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার পর ওই পেস্ট থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

একই অভিযানে আট কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১৪ কার্টন মন্ড সিগারেট জব্দ করা হয়। এ অভিযানে জব্দ পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মোট মূল্য ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।

সিআইআইডি বলছে, গোল্ড পেস্ট, ভ্যাপ, মোবাইল ফোন ও সিগারেট থেকে শুরু করে মিল্ক পাউডার ও নিষিদ্ধ ক্রিম—চোরাচালানের ধরন ও কৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এসব পণ্য চোরাচালান ঠেকাতে বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার যানজট কমাতে ড্রোন নজরদারি কতটা বদলে দিতে পারে নগর ট্রাফিক ব্যবস্থাপনা!
মন্ত্রিসভায় নতুনদের আগমন, জেনে নিন তাদের পরিচয়
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
জাতীয় স্মৃতিসৌধে আজ শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা