বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা গণঅধিকার পরিষদে যোগ দেন। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর ফুল দিয়ে নতুন নেতাকর্মীদের বরণ করে নেন।
যোগদানকারীদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা অরবিন্দু ব্যাপারী এবং বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অর্ধশতাধিক নেতাকর্মী ছিলেন।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে নবাগত নেতাকর্মীদের স্বাগত জানানো হয়। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষয়ের নেতারা বলেন, নতুন নেতাকর্মীদের যোগদানের মধ্য দিয়ে সংগঠন আরও শক্তিশালী হবে এবং শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































