হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, এ বছর প্রাণহানি ৯৩০

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট ৯৩০ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৩১ জন মারা গেছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সুনামগঞ্জে একজন করে মারা গেছে।
এ সময়ে নতুন করে ৮১৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ৬৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ২৭৩ জন। আর সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জনে।
ফলে দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, নিশ্চিত হাম ও হামের উপসর্গ দুই হিসাবেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































