তেজগাঁও বিভাগে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৬

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৬, ১৭:১২
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২১ আগস্ট) দিনভর পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তেজগাঁও বিভাগের আওতাধীন ছয়টি থানায় এসব অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে মোহাম্মদপুর থানায় সবচেয়ে বেশি ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হাতিরঝিল থানায় ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন, তেজগাঁও থানায় ৬ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন এবং আদাবর থানায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. মনির হোসেন (৪২), মো. সুজন (৪০), শিরিন আক্তার (২৫), মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া (৪৩), মো. নুরুল ইসলাম (৪৯), মো. মারুফ (২৫), মো. ইয়াছিন (২২), মো. আবদুল্লাহ দেওয়ান (১৯), মো. রাজু (৩৬), মো. রবিউল ইসলাম (৩৫), মো. রাব্বি (২৫), মো. রতন (৩৯), মো. জয় (২৭), মো. সুলাইমান (২৪), মো. সেলিম আশরাফী চুয়া সেলিম (৪৫), মো. জসীম (২৬), মো. মানিক (২৯), সৈয়দ ওসামা জালাল, মো. নাদিম (৪৩), জানু (২৫), মো. রিয়াজুল করিম ওরফে বাদশা (৩০), মো. আমিনুল ইসলাম (২৬), শান্ত চৌধুরী (৩৩), মোহাম্মদ আলী (২২), মো. কামাল হোসেন (৪৫), মো. ইমরান (২৯), মো. শাকিল (৩২), কাওছার (৩২), সিফাত পারভেজ (২৩), মো. রবিন হাওলাদার, মো. রাসেল হোসেন (২৩), মো. মিরাজ (২১), মোস্তাকিন, মো. বিল্লাল হোসেন (২৬), মো. ইউনুস মিয়া (২৩), মো. জহিরুল ইসলাম (২৮), মো. রমজান শিকদার (৪৩), আল আমিন (৩৬), মো. মাসুদ (৩০), পারভেজ রেজা ওরফে মুন্না (২৫), মো. মিজানুর ওরফে মিজান (২২), এসএম মিকাইল (৩৫), ওমর ফারুক (৩০), মো. বাবলু (৫০), জাহিদুল ইসলাম অনিক (২১), মো. রাসেল ওরফে তপন (১৮), মো. সামিউল ওরফে শামীম (১৮), মো. রায়হান (১৮) ও মো. সাইফুল ইসলাম (৩৬)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, এ বছর প্রাণহানি ৯৩০
শ্রীপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
দুই ওসির পরিকল্পনায় যেভাবে হানি ট্র্যাপের ফাঁদে সাবেক সিএমপি কমিশনার হাসিব আজিজ
হঠাৎ কেন বদল হলো বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী? জানালেন রশিদুজ্জামান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা