নড়াইল জেলা যুবলীগের সভাপতি মাসুম গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬, ১৮:১৪
অ- অ+

নড়াইল জেলা যুবলীগের সভাপতি গাউসুল আযম মাসুমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, নাশকতার মামলায় গাউসুল আযম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৫ আগস্ট পরবর্তী যুবলীগ নেতা মাসুমের বিরুদ্ধে নড়াইল সদর থানায় নাশকতামূলক কর্মকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

২০২৪ সালের ২৮ মে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নড়াইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে গাউসুল আযম মাসুমকে সভাপতি এবং খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

(ঢাকা টাইমস/৮অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ
৮ বিভাগে ২০টি ‘মডেল খাল’, কর্মসংস্থান হবে ২ হাজার ৪০০ পরিবারের
অস্ট্রেলিয়াকে ১৬৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
৩ নভেম্বরের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প