ঘাটাইলে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬, ১৯:৪৪
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ) বিকেল ৪টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর এলাকায় আঠারোচূড়া বিলে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। স্থানীয় ১,২,৩ নম্বর ইউপি সদস্য রওশনারা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য রওশনারা বেগম ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সীমান্তবর্তী ফুলবাড়িয়া উপজেলা থেকে ৫/৭ জন যুবক বরশি দিয়ে আঠারোচূড়া বিলে মাছ ধরতে আসে। বিকালে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতের শিকার হন সাইফুল। পরে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে নিহতের পরিবার এসে লাশ নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।

(ঢাকা টাইমস/৮অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে বাস থামিয়ে তল্লাশি, দুই তরুণের কাছে মিলল ৯ হাজার ইয়াবা
পাংশায় আমবাগানে মিলল ৪২টি অবিস্ফোরিত ককটেল
বিদেশে পাঠানোর প্রলোভনে পাসপোর্ট-অর্থ আত্মসাৎ, এসআরবির অভিযানে আটক ১২
দেশে ফেরা তো দূরের কথা, হাসিনার মরদেহ দাফন করার সাহস কারও নেই: রাশেদ খাঁন