ফতুল্লায়

মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৩
অ- অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শিশু শিক্ষার্থী দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পাঁচ শিশুর অবস্থাই গুরুতর।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ফতুল্লার কাশীপুর হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন বালিকা মাদরাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শিক্ষার্থীরা হলো ষষ্ঠ শ্রেণির জিদনী (১৪), চতুর্থ শ্রেণির লামিয়া আক্তার শাপলা (১৩), সপ্তম শ্রেণির সুমাইয়া আক্তার (১৩), তৃতীয় শ্রেণির আসিয়া আক্তার আফরোজা (১২) এবং চতুর্থ শ্রেণির আতিয়া (১১)। তারা সবাই ওই মাদরাসার আবাসিক শিক্ষার্থী।

মাদরাসার ক্যাশিয়ার মো. ইউসুফ আলী বলেন, বিকেলে ওই পাঁচ শিক্ষার্থী তিনতলা ভবনের ছাদে খেলতে যায়। কিছুক্ষণ পর একটি শব্দ শোনা যায়। পরে ছাদে গিয়ে পাঁচ শিক্ষার্থীকে দগ্ধ অবস্থায় দেখতে পান তারা। এরপর তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ইউসুফ আলী আরও বলেন, মাদরাসা ভবনের ছাদের ওপর দিয়ে উচ্চক্ষমতার বৈদ্যুতিক তার রয়েছে। ওই তার থেকেই কোনোভাবে পাঁচ শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দগ্ধ শিক্ষার্থীরা জানিয়েছে, বিকেলে তারা খেলাধুলার জন্য ছাদে গিয়েছিল। খেলাধুলার একপর্যায়ে হঠাৎ তাদের শরীরে আগুন ধরে যায়। তবে কীভাবে আগুন লেগেছে, তা তারা জানাতে পারেনি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ বলেন, পাঁচ শিশুর অবস্থাই গুরুতর। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বান্দরবানে তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা