বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ২১:৫৮
অ- অ+

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য কমেছে। বর্তমানে এর পরিমাণ ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলার। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের এই যুগ্ম পরিচালক জানান, ৭ অক্টোবর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

এদিকে চলতি অক্টোবরের প্রথম ৫ দিনেই দেশে ৫১৩ মিলিয়ন বা ৫১ কোটি ৩০ লাখ ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। এর মধ্যে শুধু ৫ অক্টোবর একদিনেই ১০৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সংশ্লিষ্টদের ভাষ্য, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতি আনবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘এনভিডিয়ার শেয়ার না কিনে আফসোস, কয়েক দিনেই দাম বাড়ল ৩৩%’
বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল
চাঁদপুরে নানি হত্যার ঘটনায় নাতি গ্রেপ্তার
মিরপুরে বসুমতি বাসে আগুন