কাশিমপুর কারাগার থেকে পালানো নারী বন্দী ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৬, ০০:২৫
অ- অ+

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার সন্ধ্যায় সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগার থেকে পালিয়ে যান রিম্পা নামের এই সাজাপ্রাপ্ত আসামি। রবিবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র‌্যাব-২ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

রিম্পা (২১) মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। গত ৯ জুলাই আদালত থেকে তাকে এ কারাগারে পাঠানো হয়েছিল।

বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় শুক্রবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কারা কর্তৃপক্ষ। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ স্মিথ
সংঘর্ষ চলাকালে মাথায় হেলমেট, হাতে পাইপ নিয়ে যুবদল নেতা নয়ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা