মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৯, লুটের দুই ট্রাক মালামাল উদ্ধার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭
অ- অ+

রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মিরপুরের স্বাস্থ্য কেন্দ্র "রাড্ডায়" হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি এবং স্বাস্থ্য কেন্দ্রটির লুন্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে ভাঙচুর ও লুটপাট চালায় সশস্ত্র ও মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি। নিরাপত্তাকর্মীদের জিম্মি করে আলমারি ও লকার ভেঙে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, জরুরি ওষুধ, সরকারি টিকাদান কর্মসূচির বহু মূল্যবান সামগ্রী এবং নগদ অর্থ লুট করে নেয় তারা। লুটপাট শেষে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা-পাকা ভবন পুরোপুরি গুঁড়িয়ে দেয়। সেই সঙ্গে দখলদারিত্বের বার্তা দিয়ে সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সাইনবোর্ডও ঝুলিয়ে দেয় তারা।

১৯৭৪ সালে তৎকালীন সুইডিশ রাড্ডা বার্নেনের উদ্যোগে মিরপুরের সুবিধাবঞ্চিত মানুষের মাতৃ ও শিশুসেবা দেওয়ার জন্য কার্যক্রম শুরু হয় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। পরে বাংলাদেশে স্থানীয় ট্রাস্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি মূলত প্রজনন স্বাস্থ্য, গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা, পরিবার পরিকল্পনা, শিশুদের টিকাদান, শিশুস্বাস্থ্য ও বিভিন্ন পরীক্ষার সুবিধাসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে। সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের ফ্যাসিলিটি রেজিস্ট্রিতেও এর নাম তালিকাভুক্ত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত