মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ২১:০৫
অ- অ+

রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের গাড়ি-সংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগে দালাল চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বুধবার দুপুরে কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা এ অভিযান চালান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর আনুমানিক ২টার দিকে কর্তব্যরত আনসার সদস্যদের নজরে দালাল চক্রের এক সদস্যের সন্দেহজনক কার্যক্রম আসে। পরে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের উপস্থিতিতে দালালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়। তারা হলেন মো. মিরাজ (৩০), সুজন হোসেন (৩৫), মো. হারুন (৩০) ও রাসেল হক (৩১)।

অভিযান শেষে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দালালমুক্ত সরকারি সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জায়েদ খানকে কানাডিয়ান পুলিশের পোশাকে দেখে চমকে গেলেন ভক্তরা!
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
যাত্রাবাড়ীতে বাস থামিয়ে তল্লাশি, দুই তরুণের কাছে মিলল ৯ হাজার ইয়াবা
আলফাডাঙ্গায় শাহানারা একাডেমির তালা ভেঙে মোটর ও সোলার ব্যাটারি চুরি, থানায় অভিযোগ