সাইকেলের ১৫০ বছর

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৬, ০০:১৩
অ- অ+
ছবি সংগৃহীত

যে বাহনে সবচেয়ে সহজে ও সস্তায় যাতায়াত করা যায় সেটা হচ্ছে দুই চাকার সাইকেল৷ সম্প্রতি যার বয়স ১৫০ বছর পূর্ণ হলো৷ শুভ জন্মদিন সাইকেল!

সাইকেলের উদ্ভাবক কে?

ফ্রান্সের পিয়ের মিশো এবং যুক্তরাষ্ট্রের পিয়ের লালেমেন্ট – এই দু’জন প্রথম প্যাডেল চালিত সাইকেল আবিষ্কার করেন৷ তবে দু’জনের কে আসল উদ্ভাবক তা কিন্তু আজও সঠিকভাবে জানা যায়নি৷ যদিও ১৮৬৬ সালের ২০ নভেম্বর পিয়ের লালেমেন্ট সাইকেল উদ্ভাবনের জন্য তাঁর দেশে স্বীকৃতি লাভ করেন৷

বিশেষ টায়ার

১৮৭০ সালের পরে ব্রিটেনে আরো দ্রুত, সুন্দর এবং উঁচু সাইকেল তৈরি করেন জেমনস স্টার্লি ও উইলিয়াম হিলম্যান৷ তবে সেগুলোর মান তেমন উন্নত না হওয়ায়, সেসময় কিছু গুরুতর দুর্ঘটনা ঘটে৷ যে কারণে পরে আর এগুলোকে রাস্তায় চলতে দেখা যায়নি৷ তবে ১৮৮৮ সালে সাইকেলে নিডাররাড ও ডানলপ কোম্পানির চাকা লাগানোর ফলে দুই চাকার বাহনের ব্যাপক উন্নয়ন ঘটে৷

ট্যুর দ্য ফ্রঁস ১৯০৩

১৯০৩ সালের ১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত প্রথমারের মতো ফ্রান্সে ট্যুর দ্য ফ্রঁস শুরু হয়৷ আর ছয় রাউন্ডের এই প্রতিযোগিতায় মোট ২৪২৮ কিলোমিটার সাইকেল চলান প্রতিযোগিরা৷ তবে ট্যুর দ্য ফ্রঁস-এর প্রথম বিজয়ী হন ফরাসি চালক মরিস গাঁরা৷

মাউন্টেনবাইক অলিম্পিক

সাইকেল অলিম্পিক প্রথমবারের মতো স্থান লাভ করে ১৯৯৬ সালে৷ আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট ৮৮জন প্রতিযোগী৷ সাইকেল অলিম্পিক প্রথম অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে অ্যাটলান্টার কাছে, জর্জিয়া আন্তর্জাতিক হর্স পার্কে৷

পরিবহন মাধ্যম

সারা বিশ্বে সাইকেল এখনো একটি অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম৷ ছবিতে ভিয়েতনামের রাস্তায় একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে সাইকেলে তাঁর পণ্য সামগ্রী পরিবহন করতে দেখা যাচ্ছে৷

স্বপ্নের সাইকেল টানডেম

একসাথে আনন্দ করার মজাই আলাদা! আর সেজন্য সাইকেলে যোগ হয় দু’টো সিট৷ তবে যিনি সাইকেল চালান, অর্থাৎ প্রথম সিটের চালককে বলা হয় পাইলট বা ক্যাপ্টেন৷ টানডেমে পেছনের সিটের সঙ্গীর পাইলটকে সঙ্গ দেয়া ছাড়া তেমন কিছু করার থাকে না। সূত্র: ডিডব্লিউ

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাফরুলে চালকের মাথায় ইট মেরে মোটরসাইকেল ছিনতাই, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
ব্যাংক হিসাবে আবগারি শুল্কের সীমা ৩ লাখ থেকে ৪ লাখ টাকা করার প্রস্তাব
মাসের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, ফায়ারের ১২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা