সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচালক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০১৭, ১২:২৫
অ- অ+

সাতক্ষীরার দেবহাটায় নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় হেলপারসহ তিনজন আহত হয়েছেন।

নিহত রফিকুল ইসলাম কালিগঞ্জ উপজেলার কাশিমপুর বাজারগ্রামের আরশেদ আলির ছেলে। তিনি

ট্রাকটির মালিক ছিলেন।

সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে দেবহাটা উপজেলার জগন্নাথপুর পানিরকল নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।

দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে কারেন্টের খুঁটি ও পরে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাক মালিক রফিকুল নিহত হন। এ ঘটনায় ট্রাক হেলপার ও দুইজন পথচারীসহ তিন জন আহত হয়েছেন।

নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরান ঢাকার কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট উদ্বোধন
সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা
অতিরিক্ত বিল নিয়ে কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: বিদ্যুৎ বিভাগ
ঈশ্বরদীতে ‘পাবনা দই ঘর’-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা