পিক-আপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০১৭, ১৭:২০
অ- অ+

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটরচর এলাকায় একটি পিক-আপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইমান খা ও ইমরান মাতুব্বর।

পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে ঘটকচর এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী একটি পিক-আপ টেকেরহাট থেকে মাদারীপুরগামী একটি মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ইমান খা ও ইমরান মাতুব্বর ঘটনাস্থলে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে আনার পথে মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘাটক পিক-আপটি আটক করতে পারেনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ জানান, নিহত ইমান খা সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-সভাপতি ও কুলপদ্ধি এলাকার রশিদ খানের ছেলে এবং ইমরান মাতুব্বর পখিরা এলাকার মওলা মাতুব্বরের ছেলে।

(ঢাকাটাইমস/১১জুন/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা