নোবিপ্রবিতে তল্লাশি, বিপুলসংখ্যক অস্ত্র উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৯| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৩
অ- অ+

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর শহীদ আবদুস সালাম হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। এসময় হলের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র, মদের বোতল উদ্ধার করা হয়।

সোমবার দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম জাকারিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন জানান, প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলোর মধ্যে বড় কিরিজ, চাপাতি, দা, বটি, রড়, লাঠি ও হাতুড়ি রয়েছে। এ বিষয়ে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সকল ধরনের পরিস্থিতি এড়াতে বিশ^বিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, সিগারেট খাওয়া নিয়ে শনি ও রবিবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনায় শিক্ষকসহ অন্তত ১৮ জন আহত হন। পরে উত্তেজনা বিরাজ করায় সোমবার ছাত্রদের আবাসিক হল ‘শহীদ আবদুস সালাম’ হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে ওই হলের সকল শিক্ষার্থীকে দ্রুত হল ত্যাগ করার নিদের্শও দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না, অন্য শহরে বসবাসের ইচ্ছা মির্জা ফখরুলের
বাংলাদেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জন
ইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা