নেইমারকে বার্সায় চেয়েছিলেন মেসি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৫
অ- অ+

নিজের পুরোনো ক্লাব বার্সায় নেইমার ফিরে আসুক, এটা কাতালানরা ছাড়া খোদ নেইমারও চেয়েছিলেন। এছাড়া বার্সায় তার পুরোনো সতীর্থরাও তাকে ফিরে পেতে বেশ আগ্রহ দেখিয়েছিলেন। দলের অধিনায়ক ও নেইমারের কাছের বন্ধু লিওনেল মেসি তো মনে করেন, ক্লাব আরও একটু এগিয়ে আসলে হয়তো ব্রাজিলিয়ান তারকাকে ফেরানো সম্ভব হতো।

এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘নেইমার ক্লাবে ফিরে আসলেই আমি খুশি হতাম। আমি জানি না নেইমারকে ফেরাতে বার্সেলোনা সবকিছুই কি করেছিল? এটাও সত্য পিএসজির সঙ্গে আলোচনার বিষয়টি সহজ ছিল না।’

তিনি আরও বলেন, ‘স্পোর্টিং লেভেল থেকে যদি বলি, নেইমার বিশ্বের সেরা একজন ফুটবলার। তাকে ঘিরে একটি ক্লাবের ইমেজ স্বত্ব ও স্পন্সরের বিষয়গুলোও জড়িয়ে থাকে। তবে নেইমারকে কিনতে আমি কখনো সরাসরি কিছু বলিনি। এর আগে আমি নিজের কিছু মতামত দিয়েছিলাম মাত্র।’

মেসি আরও যোগ করেন, ‘নেইমার ফিরে না আসায় আমি হতাশ নই। আমাদের অসাধারণ একটি স্কোয়াড রয়েছে। যারা সবকিছুর জন্য প্রতিযোগিতা করতে পারে, এমনকি নেইমারকে ছাড়াও।’

এদিকে মেসি সঙ্গে বার্সার বর্তমান যে চুক্তি রয়েছে তাতে এই মৌসুম শেষেই তিনি ক্লাব ছাড়তে পারবেন। ফলে গুঞ্জন উঠেছে আর্জেন্টাইন তারকা কি কাতালানদের হয়ে আর খেলবেন কিনা। তবে এমন প্রশ্নকে উড়িয়ে দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তিনি বলেন, ‘এটা আমার ঘর এবং আমি এখান থেকে চলে যেতে চাই না। আমি এই দলের হয়ে জিততে চাই।’

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/ডিএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নারকেলের ছোবড়া থেকে কোকোপিট তৈরি করছেন আনসার-ভিডিপি সদস্য
হঠাৎ মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী, কাফরুলে বাসে আগুন
ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন