ভোক্তা জরিপে দেশ সেরা ব্র্যান্ড বিকাশ

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৯, ১২:৫৭
অ- অ+

দেশের সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ। প্রতি বছরের মতো এবারও আয়োজিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৯-এ সেরা ১০০টি ব্র্যান্ডের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে বিকাশ।

এছাড়া মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস ক্যাটাগরিতেও সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার সেরা ব্র্যান্ডের পুরস্কার গ্রহণ করেন বিকাশের সিইও কামাল কাদীর।

ভোক্তা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যে ব্র্যান্ডগুলো সর্বাধিক গ্রহণযোগ্যতা অর্জন করেছে, ব্র্যান্ড ফোরাম তাদেরকে বিগত ১১ বছর ধরে পুরষ্কার দিয়ে আসছে। এ বছরও এই পুরষ্কার দেয়া হয়েছে নিয়েলসন বাংলাদেশ কর্তৃক সারাদেশে পরিচালিত ৪ হাজার ভোক্তা জরিপের মাধ্যমে। এতে সহায়তা করেছে নিয়েলসন সাউথ এশিয়া।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ
সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী
পদ্মা দক্ষিণ থানা পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা
গুরুতর আহত হয়েও দায়িত্বে অবিচল আনসার সদস্য