আমরা চাই শান্তি

শ্রীধাম কুমার বিশ্বাস
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৫
অ- অ+

চাই না আমরা সন্ত্রাস, চাই যে সমাজে শান্তি।

চাই না নারীর অবমাননা, চাই নারী সমাজের মুক্তি।

চাই না শিশুর অবহেলা, চাই শিশুর অধিকার।

চাই না ভাইয়ের তাজারক্তে রাজ পথ রাল আবার

সালাম, বরকত, রফিক, জব্বার ভুলে গেছি তাদের কথা,

দেশটাকি আজ সত্যি স্বাধীন, পেয়েছি কি স্বাধীনতা

স্বাধীনতার লাল সূর্যের তরে যাঁরা দিয়ে গেছে প্রাণ

সমাজ মানুষ তাঁদের দিল কি যথার্থ সম্মান?

চাই না বোনের সম্ভ্রমহানি, মায়ের চোখের জল

আমরা চাই যে সমভাবে দিতে আনন্দ কোলাহল।

সন্ত্রাস আর হানাহানি নয়, নয় কোন অবিচার

ফিরে আসে যেন সুখ শাস্তির পরশ আবার।

লেখক: সহকারী শিক্ষক, বাজড়া স. প্রা. বিদ্যালয়

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী