নিজেদের সিদ্ধান্তে অনড় পিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:২৫
অ- অ+

দীর্ঘ দশ বছরের ক্ষত কাটিয়ে উঠতে শুরু করেছে পাকিস্তান। ঘরের মাঠে টুকটাক সিরিজ আয়োজনও করছে সফলভাবে। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ আর টেস্ট সিরিজও সম্পন্ন করেছে সফলভাবে। শ্রীলঙ্কা পাকিস্তানে এসে খেলে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, টেস্ট নয় বরং; শুধু টি-টোয়েন্টি সিরিজটাই খেলবে পাকিস্তানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। দফায় দফায় সভা, সিদ্ধান্ত দিয়ে যাচ্ছে পিসিবি। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি নিজেদের অনড় অবস্থান জানিয়ে দিলেন।

বাংলাদেশের এই সিদ্ধান্তে নাখোশ পিসিবির কর্মকর্তা থেকে শুরু করে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত সাবেক, বর্তমান ক্রিকেটাররা। কারণ এফটিপি অনুযায়ী জানুয়ারির শেষে পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের।

যদিও শ্রীলঙ্কার বিপক্ষে কোনো ঝামেলা ছাড়াই সিরিজ আয়োজন করেছে তারা। তবে দেশটা যেহেতু পাকিস্তান তাই নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা থেকেই যায়।

টেস্ট সিরিজ খেলতে অনীহার কারণ হিসেবে বিসিবি জানিয়েছে তারা বাংলাদেশ দলের লম্বা সময় পাকিস্তানে অবস্থানের বিপক্ষে। কারণ এর আগে কোনো দলই লম্বা সময় সেখানে অবস্থান করেনি। শ্রীলঙ্কা সেখানে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলছে। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানরা তাদের সেরা দল পাঠায়নি।

বিসিবির এমন সিদ্ধান্তকে পাকিস্তানের প্রতি অবিচার বলেছিলেন পাকিস্তানের হেড কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হক। কারণ তিনি বাংলাদেশের এমন সিদ্ধান্তের কোনো কারণ খুঁজে পাচ্ছেন তিনি। বরং বিসিবির টেস্ট না খেলতে চাওয়ার কারণকে আখ্যা দিয়েছেন খোঁড়া যুক্তি হিসেবে।

মিসবাহ’র এমন ক্ষোভ প্রকাশের পর পিসিবি সভাপতি এহসান মানি জানিয়ে দিয়েছেন পাকিস্তানের ম্যাচগুলো কেবল পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। শুধু বাংলাদেশ নয়, প্রতিপক্ষ যে দলই হোক, নিরপেক্ষ ভেন্যুতে আর কোনও খেলা নয়।

তিনি বলেন ‘বাংলাদেশ কিংবা অন্য যেকোনো দলের বিপক্ষে পাকিস্তানের ম্যাচগুলো এখন থেকে পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। আমি এখনো বিশ্বাস করি, বিসিবি এই ব্যাপারটি ভেবে দেখবে এবং বুঝতে পারবে পাকিস্তানের সফর না করার মতো কোনো কারণ নেই।’

এহসান মানি বললেন, ‘বাংলাদেশ নারী দল এবং অনূর্ধ্ব ১৬ দল পাকিস্তান সফর করে ভালোভাবেই ফিরে গেছে। তাই আমরা চাই না তাদের মনে পাকিস্তানে খেলার ব্যাপারে কোনো সন্দেহ থাকুক।’

পাকিস্তান-বাংলাদেশ সিরিজ দুই দলই এখন বিপরীত মেরুতে। বিসিবি যদি তাদের সিদ্ধান্তে অনড় থাকে তবে এই সিরিজ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে এই সিরিজ বাতিল বড় ক্ষতির মুখোমুখি হবে পাকিস্তানও। কারণ বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নামা না হলে ২০২০ সালের গ্রীষ্মের আগে আর টেস্ট ম্যাচ পাবে না পাকিস্তান।

(ঢাকাটাইমস/২৪ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কর্মমুখী শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সংসদীয় সভায় ৭ মন্ত্রণালয়ের কাজের মূল্যায়ন
জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত বাজেটের দাবি বিশেষজ্ঞদের
সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর
বনাঞ্চল ধ্বংসের উদ্যোক্তা পরিবেশমন্ত্রী : আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা