সবচেয়ে বেশি আয় মেসির

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২০, ১৮:১২
অ- অ+

আবারও বিশ্বের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হলেন লিওনেল মেসি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়ার। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন বিষয়টি নিশ্চিত করেছে।

ইউরোপ ভিত্তিক গণমাধ্যমটি ১৯৯৯ সাল থেকে ফুটবলার ও কোচদের বাৎসরিক আয়ের হিসেব করে আসছে।

ফুটবল ম্যাগাজিনের হিসেব অনুযায়ী চলতি বছর বার্সেলোনা ও আর্জেন্টিনা অধিনায়ক মেসির মোট প্রায় ১৩ কোটি ১০ লাখ ইউরো হতে চলেছে। এই হিসাব ধরা হয়েছে বেতন-ভাতা আর বিজ্ঞাপনের থেকে পাওয়া আয় মিলিয়ে।

এবছর জুভেন্টাস ও পর্তুগালের মহাতারকা রোনালদো আয় করতে যাচ্ছেন ১১ কোটি ৮০ লাখ ইউরো। অন্যদিকে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের আয় ৯ কোটি ৫০ লাখ ইউরো।

কোচদের মধ্যে সবচেয়ে বেশি আয় আতলেটিকো মাদ্রিদের ডিয়োগো পাবলো সিমিওনের। স্প্যানিশ দলটি থেকে সাড়ে ৪ কোটি ইউরো দেয়া হয় এই আর্জেন্টাইন কোচকে। ইন্টার মিলানের অ্যান্তোনিও কন্তের আয় ৩ কোটি ইউরো। ইতালিয়ান কোচ রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার আয় ২ কোটি ৭৫ লাখ ইউরো।

(ঢাকাটাইমস/২৪ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পেনাল্টি মিসের পর জোড়া গোল, ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে নকআউটে তুললেন মেসি
মেসির রেকর্ড ভাঙ্গলেন ইয়ামাল
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত
ফুটপাতে দোকান নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সিডিএ চেয়ারম্যান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা