সরকারি চাল কালোবাজারে বিক্রি, নারী ইউপি সদস্যের দণ্ড

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য বিলকিছ বেগমকে খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) এর ১০ টাকা কেজির চাল অবৈধভাবে অন্যত্র বিক্রির অপরাধে সাত দিনের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ছয় বস্তা চাল জব্দ করা হয়।
বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইসমত আরা।
উপজেলা নির্বাহী অফিসার ইসমত আরা জানান, সরকারের বরাদ্দ খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) হতদরিদ্রদের ১০ টাকা কেজির চাল ইউপি সদস্য বিলকিছ বেগম নিজ জিম্মায় নিয়ে অন্য লোকজনের নিকট বিক্রির অপরাধে তাকে সাত দিনের জেল, ৫০ হাজার টাকা জরিমানা এবং ছয় বস্তা চাল জব্দ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































