আরও ১ বছর এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন বেলাল হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ২২:৩৫| আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ২২:৩৮
অ- অ+

চুক্তিতে আরও এক বছর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী থাকছেন মো. বেলাল হোসেন। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‌‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী ভোগ না করা অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বেলাল হোসেন এই নিয়োগ পেয়েছেন। তাকে গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়েছে।

চলতি বছরের ১৪ জানুয়ারি এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বেলাল হোসেন প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব নেন। গত ১০ ফেব্রুয়ারি তিনি প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পান। এরপর গত ১৯ জুলাই তাকে গ্রেড-১ দেওয়া হয়।

আগামী ৩১ আগস্ট তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামজা-শামিতকে ছাড়াই বাংলাদেশের আসিয়ান কাপের প্রাথমিক দল ঘোষণা
নীলফামারীতে আনসার-ভিডিপির উদ্যোগে ৩৭৫ প্রশিক্ষণার্থী পেল গাছের চারা
ডিএমপির নতুন মুখপাত্র আকতার হোসেন
সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা