অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভার্জিনিয়ার বারাক ওবামা এলিমেন্টারি স্কুল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ২০:৩০
অ- অ+

ভার্জিনিয়ার রিচমন্ডে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নামে থাক বারাক ওবামা এলিমেন্টারি স্কুলে মোল্ডের নতুন উপস্থিতি শনাক্ত হওয়ার পর স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ভবনটিতে ইঁদুরের উপস্থিতির খবরও পাওয়া গেছে।

নতুন শিক্ষাবর্ষ শুরুর সময় এমন পরিস্থিতিতে স্কুলটির শিক্ষার্থীদের সাময়িকভাবে অন্য একটি স্কুলে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে রিচমন্ড পাবলিক স্কুলস।

সোমবার, মঙ্গলবার (২৪ আগস্ট) শিক্ষক ও স্টাফরা শ্রেণিকক্ষ প্রস্তুত করতে স্কুল ভবনে প্রবেশের পর নতুন কয়েকটি জায়গায় মোল্ড দেখতে পান। এর মধ্যে বুলেটিন বোর্ডের কাগজের পেছনেও মোল্ড পাওয়া যায়। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবাইকে ভবন থেকে বের করে দেওয়া হয় এবং নতুন করে পরিষ্কার ও মোল্ড পরীক্ষা শুরু করা হয়।

রিচমন্ড পাবলিক স্কুলসের সুপারিনটেনডেন্ট জেসন কামরাস জানিয়েছেন, ভবনটি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত সেখানে শিক্ষার্থী বা স্টাফদের ফিরিয়ে নেওয়া হবে না। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে পরিষ্কার, অ্যান্টিমাইক্রোবিয়াল ট্রিটমেন্ট এবং প্রতিটি কক্ষের এয়ার কোয়ালিটি পরীক্ষা করা হবে।

এর আগে, স্কুলের এইচভিএসি সিস্টেমে সমস্যার পর ভবনের বেসমেন্ট ও কিছু আসবাবপত্রে মোল্ড শনাক্ত হয়েছিল। পরবর্তী এয়ার কোয়ালিটি পরীক্ষায়ও কিছু এলাকায় মোল্ড স্পোরের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া যায়। পরিস্থিতি সামাল দিতে পেশাদার কন্ট্রাক্টর নিয়োগ করে এইচভিএসি ডাক্ট পরিষ্কার, এয়ার ফিল্টার পরিবর্তন এবং মোল্ড রিমিডিয়েশন শুরু করা হয়।

পাশাপাশি কয়েকটি কক্ষে ইঁদুর দেখা যাওয়ায় এক্সটারমিনেটরও নিয়োগ করা হয়।

স্কুল কর্তৃপক্ষের সাম্প্রতিক আপডেট অনুযায়ী, রিমিডিয়েশনের সময় একটি সাপ্লাই ক্লোজেটের সিলিংয়ের ওপরে লুকানো আর্দ্র পাইপকে মোল্ডের সম্ভাব্য প্রধান উৎস হিসেবে শনাক্ত করা হয়েছে। ওই জায়গা পরিষ্কার করার পর মোল্ডের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে আসে। তবে নতুন করে মোল্ড শনাক্ত হওয়ায় আবারও পুরো ভবনে পরীক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।

রিচমন্ড পাবলিক স্কুলস জানিয়েছে, বারাক ওবামা এলিমেন্টারি আপাতত এই সপ্তাহে চালু হবে না। শিক্ষার্থীদের জন্য ক্লার্ক স্প্রিংস এলিমেন্টারি স্কুলকে অস্থায়ী স্থান হিসেবে প্রস্তুত করার কাজ চলছে। তবে মূল স্কুল ভবনে শিক্ষার্থীরা কবে ফিরতে পারবে, তা নতুন পরীক্ষার ফল ও রিমিডিয়েশন কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করছে।

স্কুলটি এর আগেও মোল্ড সমস্যার মুখোমুখি হয়েছিল। ২০২৪ সালের একটি রিপোর্টে সেখানে অল্প পরিমাণে মোল্ড বৃদ্ধির তথ্য পাওয়া যায় এবং তখন সেটি পরিষ্কার করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্কুল ভবনের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশা এরশাদ গ্রেপ্তার
যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
আখাউড়ায় কমতে শুরু করেছে উজানের ঢলের পানি
ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরি, থানায় জিডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা