শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার হয়তো রাজনৈতিকভাবে দায় নিতে চাচ্ছে না: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ১৪:৫৮
অ- অ+

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার হয়তো রাজনৈতিকভাবে দায় নিতে চাচ্ছে না। এ কারণে বিষয়টি দেশটির বিচার বিভাগের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থান বাংলাদেশের জন্য খুব একটা সুখকর নয়। বাংলাদেশ শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের প্রত্যেককে ফেরত চায়।

তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস করা শুধু কথার বিষয় নয়, এটি একটি মানসিকতার ব্যাপার। গত ১৭ বছর সমালোচনা শোনার মানসিকতা ছিল না। বর্তমান সরকারের গত ছয় মাসেও তেমন কোনো মানসিকতা প্রকাশ পায়নি।

আন্দালিব রহমান পার্থ বলেন, কাউকে বন্ধ করা বা থামিয়ে রাখার মানসিকতা বর্তমান সরকারের নেই। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে সরকার দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে দেশের পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সবার সহযোগিতা প্রয়োজন।

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে দেশে ফেরত চায়। এ ক্ষেত্রে ভারতের সঙ্গে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গেন্ডারিয়ায় ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার
বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা