গেন্ডারিয়ায় ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর গেন্ডারিয়ায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামির নাম–মো. ইমান হোসেন (৪৫)। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।
গতকাল সোমবার সকালে দয়াগঞ্জ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার ডিএমপির লালবাগ বিভাগের একটি সূত্র গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
ডিবি পুলিশ জানায়, গতকাল সকাল ৭টা ৫ মিনিটের দিকে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ মোড়ের ডিস্টিলারি রোডে অভিযান চালায়। এ সময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, সূত্রাপুর বিভাগের কার্যালয়ের সামনে থেকে ইমান হোসেনকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ইমান হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































