জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র, লাইসেন্স নবায়নের সময় বাড়ল

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ১৭:২৩
অ- অ+

জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে জরিমানা ছাড়া মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।

রবিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা শেষবারের মতো ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে না পারা ব্যক্তি ও প্রতিষ্ঠান নতুন করে সুযোগ পেলেন।

নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল অফিস গড়ার উদ্যোগ ইউজিসি’র
রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত
ঝিনাইদহে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার
বরিশালে বাস শ্রমিকদের মহাসড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা