নীলফামারীতে আনসার-ভিডিপির উদ্যোগে ৩৭৫ প্রশিক্ষণার্থী পেল গাছের চারা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ২২:৪০
অ- অ+

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নীলফামারীতে ৩৭৫টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় এসব চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) নীলফামারী জেলার ছয়টি উপজেলায় চলমান ভিডিপি ও টিডিপির মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের নবম দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়। জেলা কমান্ড্যান্টের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আনসার-ভিডিপি সূত্র জানায়, ছয় উপজেলায় প্রশিক্ষণ নেওয়া ৩৭৫ জনের প্রত্যেকের হাতে একটি করে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা তুলে দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরে এসব চারা রোপণ ও পরিচর্যার পাশাপাশি পরিবারের সদস্য ও প্রতিবেশীদেরও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে গাছের চারা পাওয়ার পর উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাঁদের অনেকেই বাড়ির আঙিনা ও আশপাশের উপযুক্ত জায়গায় চারা রোপণের কথা জানান।

আনসার-ভিডিপি বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত আনসার-ভিডিপির প্রায় ৬০ লাখ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে দেশজুড়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা তৈরির কার্যক্রম অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট’, পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থা নিয়ে এসপি রেজাউলের আক্রমণাত্মক পোস্ট
হামজা-শামিতকে ছাড়াই বাংলাদেশের আসিয়ান কাপের প্রাথমিক দল ঘোষণা
আরও ১ বছর এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন বেলাল হোসেন
ডিএমপির নতুন মুখপাত্র আকতার হোসেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা