টেকনাফে ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ১৫:৪৬
অ- অ+

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫ হাজার ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, মিয়ানমার থেকে নাফ নদীর গোলারচর হয়ে শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা দিয়ে ক্রিস্টাল মেথের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পায় তারা। এর ভিত্তিতে সোমবার রাত তিনটার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর সদস্যরা ওই এলাকায় অভিযান চালান।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঝাউবনের মধ্যে পলিথিনে মোড়ানো একটি পুটলি ফেলে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটের ভেতরে অভিনব কায়দায় মোড়ানো ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।

কোস্ট গার্ড বলছে, এই মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে টেকনাফ থানার কেরুনতলী এলাকায় আরেকটি অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশায় তল্লাশি করে ৫ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। এ ঘটনায় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ৫১ পাসপোর্টসহ ৫ জন গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে : আইনমন্ত্রী
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনা হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
পাহাড়ি ঢলে আখাউড়ার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা