সব মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবীর বিশেষ কর্মসূচির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ১৬:১৯
অ- অ+

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত এক আদেশে দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়।

একই সঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এসব কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়ন তদারক করতে বলা হয়েছে।

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, দেশের সব মাদ্রাসায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর বিশেষ আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করতে হবে।

এ ছাড়া ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে। মহানবী (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতারও আয়োজন করতে হবে।

আদেশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এসব কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে রবিবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে গত ১৩ আগস্ট অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের আলোকে ওই নির্দেশনা জারি করা হয়েছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে: রিজভী
জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা
ছেলেদের শিক্ষায় উৎসাহ দিতে মেধাভিত্তিক উপবৃত্তির প্রস্তাব
জামালপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ৬ মামলার রায়, তিন আসামির যাবজ্জীবন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা