কানের মধ্যে বাসা বাঁধল মাকড়সা, ভাইরাল ভিডিও

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০, ১২:০৯| আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১২:৩৫
অ- অ+

অজান্তে এক নারীর কানের মধ্যে ঢুকে মাকড়সা জাল বুনে বাসা বেধেছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিও

চীনের এক বয়স্কা মহিলার কানের ভিতর থেকে মাকড়সাটি উদ্ধার করেছেন এক চিকিৎসক।

লাইভ ভিডিও দেখিয়ে তিনি সার্জারিটি করেন। মহিলার কানে প্রায় এক সপ্তাহ ধরে আস্তানা গেড়ে ছিল মাকড়সাটি। জাল বানিয়ে শুরু করেছিল বসবাস।

চীনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা ওই মহিলা মিয়ানিয়াং হাসপাতালে যান চিকিৎসার জন্য। কানের মধ্যে ব্যথা, চুলকানি ও শব্দের উপসর্গ নিয়ে তিনি চিকিৎসকের মুখোমুখি হন।

চিকিৎসক লিউ ওই মহিলার কান পরীক্ষা করতে গিয়ে একটি রেশমের বল দেখতে পান। তিনি তার কানে অটোস্কোপি করতে বলেন। পরীক্ষা করতেই কানের মধ্যে জ্যান্ত মাকড়সার উপস্থিতি টের পাওয়া যায়। এরপর রাসায়নিক প্রয়োগ করে মাকড়সাটিকে মেরে চিমটার সাহায্যে সেটিকে বাইরে বের করে আনা হয়।

পুরো সার্জারিটা ভিডিও করা হয়েছিল। ভিডিওয় জালের আড়ালে মাকড়সার অস্তিত্ব দেখতে পাওয়া যাচ্ছে। গা শিরশিরে ভিডিওটি চীনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

যদি আপনি সাহসী হন, তাহলেই কেবল নিচের ভিডিওটিতে চোখ রাখতে পারেন।

দেখুন সেই ভিডিও:

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে ঢুকে পড়েছেন বহিরাগতরা
প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবি, সন্ধ্যা পর্যন্ত আল্টিমেটাম শিক্ষার্থীদের
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা