পাবনায় বজ্রপাতে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, পাবনা
প্রকাশিত : ১৩ মে ২০২০, ২০:৩৭| আপডেট : ১৩ মে ২০২০, ২০:৩৮

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের তারাপাশা স্লুইচগেট এলাকায় বুধবার বিকালে বৃষ্টিসহ বজ্রপাতে এক হাসান আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মোখলেছ আলীর ছেলে।
দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাইমিন হোসেন চঞ্চল এ তথ্য নিশ্চিত করে জানান, মোখলেছ আলী ও তার ছেলে হাসান আলী বাড়ির পাশেই পাট ক্ষেতে কৃষি কাজ করছিল। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে হাসান আলী ঝলসে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
(ঢাকাটাইমস/১৩মে/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







