এবারের ঈদ

ড.নেয়ামত উল্যা ভূঁইয়া’র ঈদের কবিতা
  প্রকাশিত : ২৪ মে ২০২০, ০৯:৩৪
অ- অ+

এবারের ঈদ হবে ভিন্ন ধরন,

মিলনে ব্যগ্র বেশি, কম আলিঙ্গন।

সে কোলাকুলিও পাবে শুধু পরিজন,

থাকবেনা প্রাণ খোলা ভারি আয়োজন।

তেমনি তো ঈদ; যেমন যাপিত জীবন,

মেলামেশা ধরা ছোঁয়া পুরোই বারন।

পরিবারে আছে যারা একান্ত স্বজন,

ঘরে ঘরে গড়ে নেবে আনন্দ সদন।

ঈদের খুশিতে নেই সেই ধুমধাম,

নেই কোনো কেনাকাটা ঈদের আগাম।

নতুন পোশাক কেনার নেই বাহাদুরি,

না পাওয়ার খেদে নেই কোন আহাজারি।

ঈদ নিয়ে মাতামাতি নেই কোলাহল,

খুশির ধারায় মারী কোভিডের আগল।

আনন্দ বাজারে এমন নামিয়াছে ধস,

ঈদ এলে, ঈদ যাবে নীরব নীরস।

পিরনি পায়েশ কিবা শিরনি সেমাই,

সে সবের নেই যেনো কোনই বালাই।

পোলাও কোর্মা কোপ্তা কালিয়া বিরানি,

বহুদিন পর পেলো দীর্ঘ জিরানি।

মানুষকে মানুষ থেকে রাখতে তফাত,

ঈদগাহ বা মসজিদে হবে না জামাত,

যে যার সাধ্য মতো সাজগোজ করে,

ঈদের নামাজ সাড়ো যার যার ঘরে।

সঙ্গ নিরোধে থাকা বন্দি জীবন,

কম বেশি সকলেরই বিষম পীড়ন।

খেটে খাওয়া মানুষের কতো দুর্দশা!

বিত্তবানেরা হবে তাদের ভরসা।

এখন যাদের নেই কর্ম চাকুরি,

তাদের পকেটে নেই ফুঁটো কানাকড়ি।

প্রতিবেশি যারা আছে সামর্থবান,

তাদের খাদ্য দিয়ে বাঁচালেই প্রাণ-

ঈদের খুশির চেয়ে বেশি তার দাম,

তুচ্ছ সোনার খনি, ধনের গুদাম।

ঈদের চাঁদের খেয়ায় হোক পারাপার,

বিধাতার দয়া আর দরদ অপার।

মারী ও মড়ক থেকে করো উদ্ধার,

তোমার আশিস ঢালো অশেষ কৃপার।

করোনা কেড়েছে সবার স্বস্তির নিদ, প্রাণে বাঁচাটাই যেনো এবারের ঈদ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতে হতো: আদালতে পুলিশ
মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় জামায়াতের এমপির জামাই গ্রেপ্তার
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন