ঈদে আসছে ‘তিন দৈত্য’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২০, ১৪:৫৩
অ- অ+

আসছে ঈদে ছোট্ট সোনামণিদের জন্যে দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘তিন দৈত্য’ প্রচারিত হবে এশিয়ান টেলিভিশনে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, বড়দা মিঠু, ফারুক আহমেদ, মাজনুন মিজান, তারেক স্বপন, জামিল হোসেন, ঊর্মিলা শ্রাবন্তী কর, নিলা ইসলাম, সুচনা শিকদার, পাবেল ও রানা মল্লিক।

এরই মাঝে নাটকটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন এটা হতে যাচ্ছে আলিফ লায়লা সিরিয়ালের চাইতেও অনেক বেশী আকর্ষণীয়, কারণ এটি বাংলাদেশে নির্মিত এবং এই ধারাবাহিকে দৈত্য আছে তিনটি। দুর্দান্ত হাসির এই ধারাবাহিকটি মূলত ক্রাউন এন্টারটেইনমেন্ট এরই পরবর্তী হাজার পর্বের মেগা সিরিয়াল ‘তিন দৈত্য’ ফিরে এলো এর প্রিক্যুয়েল। ঈদের পরপরই মেগা ধারাবাহিকটির নির্মাণ শুরু হবে।

এ প্রসঙ্গে জনপ্রিয় নির্মাতা আদি বাসি মিজান বলেন, ‘হাজার পর্বের মেগা সিরিয়াল আগেও নির্মিত হলেও তিন দৈত্য ফিরে এলো এর মতো বিশাল একটা প্রজেক্ট সামলানোর জন্যে প্রয়োজন ছিলো বড় প্রযোজনা প্রতিষ্ঠানের। আমি এরই মাঝে ক্রাউন প্রযোজিত অনেকগুলো কাজ করেছি এবং এদের আর্থিক লেনদেন খুবই ভালো।

তাছাড়া, ক্রাউন এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ কখনোই নির্মাতাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। তারা কাস্টিং নির্বাচনে অকারণে খবরদারী করে না। এমনকি শ্যুটিং ইউনিটেও কাজ ছাড়া আসেই না। এটা এই সময়ে সত্যই বিরল। উপরন্তু, ক্রাউন এন্টারটেইনমেন্ট এর পরিকল্পনা বিশাল। তারা এরই মাঝে বাংলাদেশের মিডিয়ার আস্থার প্রতীক হয়ে উঠেছে। এ কারণেই আমি সব সময়ই বলি, ক্রাউন উদাহরণ হতে এসেছে।’

তিনি বলেন, ‘তিন দৈত্য ফিরে এলো মেগা সিরিয়াল নির্মাণে আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দেশের বাইরেও একাধিক দেশে দৃশ্যায়ন করতে যাচ্ছি। এটা বড় বাজেটের প্রজেক্ট। নিঃসন্দেহে এর জনপ্রিয়তাও হবে অনেক। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবর থেকে তিন দৈত্য ফিরে এলো সম্প্রচারে যাবে।’

উল্লেখ্য, আগামী ঈদে আদি বাসি মিজান এর পরিচালনায় সর্বাধিক সংখ্যক সাত পর্বের বিশেষ ধারাবাহিকের পাশাপাশি অনেকগুলো এক পর্বের বিশেষ নাটক প্রচারিত হবে। এগুলোর অধিকাংশই ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত।

ঢাকাটাইমস/৮জুলাই/এলএম/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেপ্টেম্বরে ঢাকা-কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা
বাসাবো থেকে ১১টি গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি গ্রেপ্তার
শাহবাগে পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা