৯০ হাজার টাকা মূল্যের গদিতে ঘুমাচ্ছেন মেসি!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২০, ১৬:১৩| আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৬:১৮
অ- অ+

সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। এই ভাইরাস থেকে বাঁচতে সকলেই যেমন পারছেন সাবধান থাকার চেষ্টা করছেন। সে পথে পা বাড়িয়ে বার্সা স্টার তাঁর পরিবারের জন্য কিনেছেন এমন একটি গদি। যা চার ঘণ্টার মধ্যে মেরে ফেলবে করোনাভাইরাস!

বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, টেক মুন সংস্থা বাজারে এনেছে এই বিশেষ গদি। সেটাই কিনেছেন মেসি। অ্যাতলেটিকো মাদ্রিদের ফুটবলার সল নিগুয়েজ ওই সংস্থার ব্রান্ড অ্যাম্বাসেডর। তিনি ছাড়াও মেসির আর্জেন্টাইন সতীর্থ সার্জিও আগুয়েরো ব্যবহার করছেন করোনাভাইরাস মারতে সক্ষম ওই গদি।

ওই গদি প্রস্তুতকারক সংস্থার দাবি, ওই গদি তার উপর ঘুমানো ব্যক্তির দেহে থাকা করোনাভাইরাস চার ঘণ্টার মধ্যে মেরে ফেলবে। এই গদিতে থাকা ন্যানোপার্টিকল ‘ভিরুক্লিন’ পদ্ধতির সাহায্যে ৯৯ শতাংশ ভাইরাস-ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে।

জানা গেছে, পরিবারকে করোনার কবল থেকে দূরে রাখতে ৯০০ ইউরো খরচ করে এই গদি কিনেছেন মেসি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯০ হাজার টাকা।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী