সিআর দত্তের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২০, ১৩:১২
অ- অ+

মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব:) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

মঙ্গলবার এক শোকবার্তায় উপাচার্য সি আর দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় উপাচার্য বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বীর উত্তম সিআর দত্তের বীরত্বগাঁথা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অসীম বীরত্ব, সাহসিকতা ও দেশপ্রেম এদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো।

ঢাকাটাইমস/২৬আগস্ট/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পথশিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে পুরস্কার, খেলাধুলার আয়োজন
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা