মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ কনস্টেবলের বিদায়

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২০, ১৬:১৭| আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৬:৫৫
অ- অ+

মানিকগঞ্জের শিবালয় থানায় আবু জায়েদ নামে এক পুলিশ কনস্টেবলের অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখার জন্য বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। শিবালয় থানার আয়োজনে শুক্রবার তাকে আনন্দঘন পরিবেশে বিদায় সংবর্ধনা শেষে সরকারি গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

অবসরপ্রাপ্ত কনস্টেবল আবু জায়েদ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চর ভারাঙ্গা উত্তরপাড়া গ্রামের মরহুম নেফাজ উদ্দিনের ছেলে।

আবু জায়েদ বলেন, ‘চাকরি জীবন শেষে এমন সম্মান অনেকের ভাগ্যে জুটে না। আমি আজ সত্যিই আনন্দিত। আমার অবসরে যাওয়ার সময় আমাকে এমন সম্মান প্রদর্শন করার জন্য ওসি স্যার ও শিবালয় থানাকে অসংখ্য ধন্যবাদ।’

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, এই প্রথম কোনো পুলিশ কনস্টেবল অবসরে যাওয়ার পর তাকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা ও সাজানো গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

আবু জায়েদ ১৯৮৪ সালের ৫ মার্চ বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ৩৮ বছর চাকরি করার পর অবসরে যান তিনি।

(ঢাকাটাইমস/২অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
এমপি মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি, ক্ষুব্ধ যাত্রীরা
ভারতে আবারও করোনা আক্রান্ত রোগী শনাক্ত, অন্ধ্রপ্রদেশে সতর্কতা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা